ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বলিউডে মিঠুনের কুড়িয়ে পাওয়া কন্যা আসছেন

বাঙালী কণ্ঠ নিউজঃ খুব শিগরিই বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে হিন্দী ও কলকাতা বাংলা ছবির কিংবদন্তী নায়ক মিঠুন চক্রবর্তীর পালিত কন্যা দিশানী চক্রবর্তীকে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর থেকে এমনটাই জানা গেছে। সদ্য যৌবনে পা দেয়া দিশানী সিনেমাকেই নিজের ধ্যানজ্ঞান করতে চান। রক্তে যখন অভিনয় তখন বলিউডে তিনি আগামী দিনে লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন বলে জোর কানাঘুষা চলছে সিনেপাড়ায়।

অভিনয়কে পেশা হিসাবে পোক্ত করতে সেই মতো নিজেকে প্রস্তুতও করছেন দিশানী। বর্তমানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন তিনি। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে যে জনসংযোগ রাখতে হবে- তা ঠিকই বুঝে গেছেন মিঠুনকন্যা। ইদানিং সোশ্যাল মিডিয়ায়ও বেশ অ্যাক্টিভ হয়েছেন তিনি। ভারতীয় মিডিয়া বলছে, খুব শিগগিরই পর্দায় দেখা যাবে দিশানীকে।

কিভাবে দিশানী মিঠুনকন্যা হলেন সে গল্পে এবার আসা যাক। অনেক আগের গল্প। কলকাতার একটি ডাস্টবিনের পাশে একটি কন্যা সন্তানকে পড়ে থাকতে দেখতে পান কয়েক জন পথচারী। খবর যায় পুলিশের কাছে। উদ্ধার করা হয় শিশুটিকে। রাখা হয় স্বেচ্ছাসেবী একটি সংগঠনের দায়িত্বে।

খবর এসে পৌঁছায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কানেও। মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা খেলে যায়। থাকতে না পেরে সেদিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই শিশুকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও তার স্ত্রী যোগিতা।

শীর্ণকায়, রুগ্ন ওই শিশুটিকে সারারাত কোলে নিয়ে বসে বিভিন্ন আইনি সমস্যা মিটিয়েছিলেন দু’জন। বাড়িতে নিয়ে আসা হয়। নাম রাখেন দিশানী চক্রবর্তী। মিঠুনের পরিবারে আসার পর থেকেই সকলের প্রিয় হয়ে উঠেছিল ছোট্ট দিশানী। তার বাবার সঙ্গেও দিশানীর দারুণ সম্পর্ক। তিন ভাই মহাক্ষয়, উষ্মে এবং নমশীর তাকে সব সময় আগলে বড় করেছেন। মায়ের স্নেহও পেয়েছেন সব সময়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বলিউডে মিঠুনের কুড়িয়ে পাওয়া কন্যা আসছেন

আপডেট টাইম : ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭