ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

তোমার বাকি পোশাকটা খুলে ফেলছ না কেন

বাঙালী কণ্ঠ নিউজঃ বলিউডে একাধিক নায়িকাকে নিয়ে সমালোচনা হয়েছে টুইটারে৷ একাধিকবার হয়েছে৷ কিন্তু সেই তালিকায় কখনই আসেননি তাপসী পান্নু৷ কিন্তু কতদিন আর? ট্যুইটার সমালোচকদের থেকে বেঁচে থাকা কি আর চাট্টিখানি কথা? তাই যখনই তিনি চিরাচরিত ইমেজ ভেঙে বেরোলেন, সমালোচিত হলেন৷ আর এতটাই ‘কড়া’ ভাষায়, যে উপযুক্ত উত্তর দিতে পিছপা হলেন না তাপসী৷

সম্প্রতি তাপসীর একটি ছবি প্রকাশ পেয়েছে৷ বিকিনি পরা ছবি৷ তাঁর পরের ছবি জুড়ওয়া ২-এর স্ন্যাপ এটি৷ এই ছবি নিয়েই ‘সমস্যা’ এক ট্যুইটার ব্যবহারকারীর৷ ট্যুইটারে তিনি লেখেন, “আমাদের দেশে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা আছে৷

তাহলে তুমি কেন তোমার বাকি পোশাকটা খুলে ফেলছ না? এটা দেখার পর তোমার ভাই অবশ্যই গর্ব বোধ করবে৷” ট্যুইটটি পরে অবশ্য মুছে ফেলা হয়৷ কিন্তু ততক্ষণে তাপসীর কানে সেখবর পৌঁছে গেছে৷ উত্তরে তিনি লেখেন, “সরি৷ ভাই নেই৷ নাহলে অবশ্যই জিজ্ঞাসা করে জানাতাম৷ এখনকার মতো বোনের উত্তর চলবে?”

গত কয়েক মাস ধরে অভিনেত্রীদের আউটফিট নিয়ে চর্চা চলছে সোশ্যাল সাইটে৷ ফতিমা সানা শেখ ও সোহা আলি খান তাঁদের পোশাকের জন্য সমালোচিত হয়েছেন৷ ফতিমা তাঁর একটি সানবাথ করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন৷ ফতিমার ‘দোষ’ ছিল, তিনি সেটি রমজানের সময় পোস্ট করেছিলেন৷

সোহার ‘দোষ’ ছিল তিনি তাঁর বেবি শাওয়ারে বাঙালি স্টাইলে শাড়ি পরেছিলেন৷ আর সেটি ছিল ইদের সময়৷ তখন তাঁকে সোশ্যাল সাইটে লেখা হয়েছিল, “তোমার লজ্জা পাওয়া উচিত৷ তুমি মুসলিম নও৷” একটি ফোটোশুটে নিজের পোশাক নিয়ে সমালোচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন৷

তিনি আরও একটি একই রকম ছবি দিয়ে তার জবাব দিয়েছেন৷ কোনও মন্তব্য তিনি করেননি৷ একইভাবে প্রধানমন্ত্রীর সামনে ছোটো পোশাক পরার কারণে সমালোচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷  –কলকাতা২৪

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

তোমার বাকি পোশাকটা খুলে ফেলছ না কেন

আপডেট টাইম : ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭