ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

আওয়ামী লীগ পারলে বিএনপি কেন ত্রাণ দিতে পারবে না

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণে বাধা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি প্রশ্ন রাখেন, শুধু তারাই ত্রাণ দেবে? বিএনপি ত্রাণ দিতে পারবে না কেন? রোহিঙ্গারা কি আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসকের আত্মীয় হয়? আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীকে ধ্বংস ও উচ্ছেদ করতে মিয়ানমার সরকার হত্যা, গুম, অগ্নিসংযোগ, ধর্ষণমূলক মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে। যা বন্ধের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে তারেক জিয়া সাইবার ফোর্স। ফারুক বলেন, বিএনপির ত্রাণ বিতরণে বাধা দিয়ে আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসক যা করেছেন তা অত্যন্ত নিন্দনীয় কাজ। বিএনপি কেন ত্রাণ দিতে পারবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা নির্যাতনের শিকার। বাংলাদেশে তাদের খাদ্য, নিরাপত্তা, বাসস্থান নিশ্চিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানাচ্ছি। ফাতেমা খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, রফিক শিকদার, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান

আওয়ামী লীগ পারলে বিএনপি কেন ত্রাণ দিতে পারবে না

আপডেট টাইম : ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭