ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এক বছর আগেই স্বামীর ঘর ছাড়েন স্পর্শিয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ আপাতত মিডিয়া পাড়া সরগরম মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ডিভোর্সের খবর নিয়ে। গত দুদিন বিভিন্ন গণমাধ্যমে ফলাও ভাবে প্রচার হচ্ছে স্বামী রাফসান আহসানের সঙ্গে তার ছাড়াছাড়ির খবর। গত ২১ আগস্ট পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করে আনুষ্ঠানিক ডিভোর্স হলেও স্পর্শিয়া স্বামীর ঘর ছাড়েন প্রায় বছরখানেক আগেই। সম্প্রতি এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা।

তিনি বলেন, ‘এক বছর রাফসানের সঙ্গে সংসার করেছি। অর্থাৎ ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত। নভেম্বর থেকে আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই। পরে আলাদা থাকতেও শুরু করি। আসলে আমাদের ডিভোর্স গত বছরই হয়েছে। আগস্টে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হলো।’

স্পর্শিয়া আরও বলেন, ‘কোনো মেয়েই সংসার ভাঙতে চায় না। সবাই সংসার করতে চায়। তাছাড়া বিচ্ছেদের জন্য অবশ্যই একাধিক কারণ রয়েছে। আমি নির্ধারিত কোনো কারণ উল্লেখ করতে চাই না। রাফসানকে নিয়ে কোনো অভিযোগও করতে চাই না। সত্যিকার অর্থে আমাদের মিল হচ্ছিল না। তাই আগে-ভাগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘ডিভোর্সের কারণ না বলাতে সবাই আমাকে গালি দিচ্ছেন। কারণ জানালে সবাই ঘুরে দাড়িয়ে তাকে গালি দিবেন। দিন শেষে গালিই দিবেন। আমাকেই দেন। আমি ইউসড টু।’

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয় মডেল ও অভিনেত্রী স্পর্শিয়ার। ওই বছরই ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। একটি অনলাইন শপের ভিডিওচিত্র নির্মাণের মাধ্যমেই সখ্যতা গড়ে উঠেছিলো রাফসান এবং স্পর্শিয়ার। ধীরে ধীরে সেটি রূপ নেয় বন্ধুত্ব, এরপর প্রেম। তারপর পরিণয়ে। শেষমেষ ডিভোর্স।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এক বছর আগেই স্বামীর ঘর ছাড়েন স্পর্শিয়া

আপডেট টাইম : ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭