ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্ব স্ব এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে স্থানীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিজ জেলায় চারদিন সফরের শেষ দিনে আজ বুধবার সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে আপনাদের একসঙ্গে কাজ করতে হবে।
রাষ্ট্রপতি হামিদ স্ব স্ব অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার জন্যও সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
দেশে শিক্ষার মানের ইতোমধ্যে চমৎকার উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ছাত্রদের মধ্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাসহ নৈতিকতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
কিশোরগঞ্জের সমৃদ্ধ সংস্কৃতি ও লোকাচারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সংস্কৃতিসহ আমাদের সামাজিক লোকাচারের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরও সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে সাংস্কৃতিক কর্মীদের কাজ করতে হবে।
রাষ্ট্রপতি হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট’ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্যও সকলের প্রতি আহ্বান জানান।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

আপডেট টাইম : ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭