ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

জাতিসংঘের পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলে শেখ হাসিনা

পানিবিষয়ক উচ্চপর্যায়ের একটি প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদস্য হিসেবে মনোনীত করেছে জাতিসংঘ। ১০ রাষ্ট্র ও সরকারপ্রধানকে নিয়ে প্যানেলটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম প্যানেল সদস্যদের নাম ঘোষণা করেন। প্যানেলে দু’জন বিশেষ পরামর্শকও রাখা হয়েছে।

গত জানুয়ারিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে প্যানেলটি গঠন করা হয়। এ প্যানেলের লক্ষ্য হচ্ছে জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-৬ বাস্তবায়নের গতিকে ত্বরান্বিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। আর এসডিজি-৬-এর উদ্দেশ্য হচ্ছে সবার জন্য পানি ও স্যানিটেশন সুবিধা এবং এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।

প্যানেল ঘোষণার পর এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘দারিদ্র্য বিমোচন ও অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিশেষ এ প্যানেলে অন্য সদস্যরা হলেন-মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিব (কো-চেয়ার), মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো (কো-চেয়ার), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়ানোস আদের, জর্ডানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ এনসুর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমামালি রাহমান।

প্যানেলে বিশেষ পরামর্শকের দায়িত্ব পালন করবেন, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সুং সু এবং পেরুর পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী মানুয়েল পুলগার-ভিদাল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলে শেখ হাসিনা

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬