ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

‍ শাকিব মুখ খুললেন ‘চলচ্চিত্র ফোরাম’

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। নতুন করে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলচ্চিত্রের নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক পথচলার দিন থেকেই নানা কারণেই আলোচিত ও সমালোচিত হচ্ছে সংগঠনটি। এবার নতুন এ সংগঠনটি নিয়ে মুখ খুললেন নায়ক শাকিব খান।

তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’চলচ্চিত্রের উন্নয়নের জন্য। এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এই স্বাধীন দেশে যে কেউ সংগঠন করতেই পারেন। এই ফোরামে চলচ্চিত্রের সব শাখার লোক আছেন, এটাই বড় কথা। সবাই এক জায়গায় থেকে, একসঙ্গে মিলেমিশে চলচ্চিত্রকে এগিয়ে নিতে কাজ করতে পারবেন।

শাকিব আরও বলেন, ‘চলচ্চিত্রের আরও সংগঠন আছে।  তারা তাদের মতো কাজ করবে, আমরা আমাদের জায়গা থেকে কাজ করবো। বিষয়টি নেতিবাচকভাবে নেয়ার কোনো কারণ নেই। আশা করি সেভাবে কেউ দেখছেনও না। চলচ্চিত্র আমাদের সবার। সবার যার যার জায়গা থেকে চেষ্টা করছি চলচ্চিত্রের জন্য ভালো কিছু করার। সেই জায়গা থেকেই আমরা কাজ করছি। এখানে আমাদের কাছে কাজটাই মুখ্য।

‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরামে’ কার্যকরী সদস্য পদে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এর আগে সংগঠনটির অনুষ্ঠানের দিনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার দেয়া একটি বক্তব্যকে ঘিরে তৈরি হয় জটিলতা। অনুষ্ঠানটির উপস্থাপনাকালে তিনি মন্তব্য করেন, ‘জাজ মাল্টিমিডিয়া’র জন্য বাংলা চলচ্চিত্র টিকে আছে। নায়িকার এমন মন্তব্যে চটে যান শাপলা মাল্টিমিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি ফারিয়ার বক্তব্যে তীব্র সমালোচনা করেন। এমনকি, জাজ মাল্টিমিডিয়াকে নানা বিষয়ে চ্যালেঞ্জও করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

‍ শাকিব মুখ খুললেন ‘চলচ্চিত্র ফোরাম’

আপডেট টাইম : ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭