ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা এবং সাংবাদিকতা পেশায় প্রকৃত বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সদস্যরা আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান, ঢাবি ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দশ সদস্যের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির অপর ৯ সদস্য আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি সাংবাদিকতাকে একটি মহৎ পেশা হিসাবে উল্লেখ করে কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের প্রতি আহ্বান জানান। তিনি ডিইউজেএ সদস্যরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাস্তবতা ও উদ্দেশ্য নিশ্চিত করবেন বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষা জীবনের পাশাপাশি সাংবাদিকতা করায় ঢাবি রিপোর্টারদের প্রশংসা করেন। তিনি সভাপতি ফরহাদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ফারুক মাহমুদের নেতৃত্বে ঢাবি সাংবাদিক সমিতির কর্মকান্ডেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাষ্ট্রপতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন

আপডেট টাইম : ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭