ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

অপুর ‘ইশারা’ বোঝেননি পরিচালক

বাঙালী কণ্ঠ নিউজঃ সুপারস্টার স্বামী শাকিব খানের সঙ্গে গোপন বিয়ে এবং সন্তান জন্মদানে আত্মগোপনের কারণে অনেক দিনই অভিনয় থেকে দূরে ছিলেন নায়িকা অপু বিশ্বাস। তবে দেড় বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ফিরেছেন স্বামী শাকিব খানের সঙ্গে শেষ ছবি ‘পাঙকু জামাই’য়ের শুটিং নিয়ে। শেষও করে ফেলেছেন।

অভিনয়ের জন্য নিজেকে আগের মতো ফিট করার জন্য কঠোর পরিশ্রম করেছেন অপু। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থেকে বেশ মুটিয়ে গিয়েছিলেন নায়িকা। তবে সম্প্রতি ‘পাঙকু জামাই’য়ের শুটিংয়ের জন্য ১৭ কেজি ওজন কমিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে শুরু করবেন আরও কঠোর জিম ও ডায়েট।

গত ৯ অক্টোবর শুরু হয়েছিল ‘পাঙকু জামাই’য়ের শুটিং। কিন্তু এই শুটিং আরও এক সপ্তাহ পিছিয়ে দিতে চেয়েছিলেন অপু। সে কথা কানে তোলেননি পরিচালক আবদুল মান্নান। নায়িকার উদ্দেশ্য ছিল আরও কিছুটা ওজন কমিয়ে শুটিংয়ে নামবেন তিনি।

এ ব্যাপারে পরিচালক আবদুল মান্নান বলেন, ‘অপু ৯ তারিখ থেকে ‘পাঙকু জামাই’ ছবির শুটিং করেছেন। এই কয় দিনে সে অনেকটাই শুকিয়েছে। এখন মনে হচ্ছে, শুটিং আরও কয়েক দিন পিছিয়ে দিলে ভালো হতো। অপু আমাকে আগেই বলেছিল, আর এক সপ্তাহ পরে শুটিং করতে। আমি তখন তার ইশারা বুঝতে পারিনি।’

অন্যদিকে অপু বলেন, ‘আমি নিয়ম করে ডায়েট করছি, জিম করছি। এরই মধ্যে ১৭ কেজি ওজন কমিয়েছি। আগামী সপ্তাহ থেকে ডায়েটের নতুন ফর্মুলা শুরু করবো। তখন আরও দ্রুত ওজন কমিয়ে ফেলব। আগামী মাসে সিঙ্গাপুর যাব বিশেষজ্ঞের পরামর্শ নিতে। সেখানে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করাব। সবাই দোয়া করবেন, আমি যেন দ্রুত কাজের মধ্যে ফিরতে পারি।’

‘পাংকু জামাই’ ছবিতে নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, পুষ্পিতা পপি ও মিশা সওদাগর। আত্মগোপনে যাওয়ার আগে এটিই শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের শেষ ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

অপুর ‘ইশারা’ বোঝেননি পরিচালক

আপডেট টাইম : ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭