ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

৫টি নয়, এক এনআইডিতে সর্বোচ্চ ২০টি সিম

একটি বৈধ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি নয় ২০টি সিম নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ২০টি সিম রাখতে পারবেন। কেউ যদি নিজের সিম অন্যর কাছে বিক্রি করে তাহলে ধরা পড়ে যাবে।

২০টির বেশি সিম থাকলে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে খুব দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনায় বসা হবে। তারপর ২০টির অতিরিক্ত সিমের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে সে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে ২০১৬ সালে জেলা প্রশাসক সম্মেলনে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ২০টি সিম বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধনের সুযোগের পরিবর্তে পাঁচটিতে কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়।

বিটিআরসির হিসাবে গত অগাস্ট শেষে দেশে মোট মোবাইল ফোন গ্রাহক আছে ১৩ কোটি ৯৩ লাখের বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

৫টি নয়, এক এনআইডিতে সর্বোচ্চ ২০টি সিম

আপডেট টাইম : ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭