ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ব্রিটিশ ছবিতে অভিনয় করতে চলেছেন নায়ক ফেরদৌস

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশি সুপারস্টারদের মধ্যে তিনিই একমাত্র অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্র ছাড়াও কাজ করেছেন কলকাতার এবং বলিউডের হিন্দি ছবিতে। মূলত তাঁর ক্যারিয়ারই শুরু হয়েছিল কলকাতার সুপারহিট ছবি ‘হঠাৎ বৃষ্টি’-তে অভিনয়ের মধ্যদিয়ে। এতক্ষণে নিশ্চয়ই পরিচয় পেয়ে গেছেন কার কথা বলছি। জি, তিনি বাংলাদেশি সুপারস্টার নায়ক ফেরদৌস আহমেদ।

নতুন খবর হচ্ছে, এবার ব্রিটিশ ছবিতে অভিনয় করতে চলেছেন নায়ক। ছবির নাম ‘ইন পারসু অব লাভ’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘ইন পারসু অব লাভ’ ছবিতে ফেরদৌসের নায়িকা হলিউডের উঠতি অভিনেত্রী সেলিন বেরান।

আগামীকাল ২৬ অক্টোবর থেকে লন্ডনে শুটিংয়ে অংশ নেবেন ফেরদৌস-সেলিন জুটি। ছবিটি প্রযোজনা ও পরিচালনা করছেন ব্রিটেনর দুই প্রবাসী বাঙালি সাজ্জাদ পারভেজ ও জিএম ফারুখ। প্রাথমিকভাবে ইংল্যান্ডেই ছবিটি মুক্তি দেয়া হবে। ছবিতে আছেন আরও দুই বাংলাদেশি অভিনেতা স্বাধীন খসরু ও হিরন বেগ।

এর আগেও বিদেশি ছবিতে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে হ্যান্ডসাম হিরো ফেরদৌস। ‘মিট্টি’ নামের একটি হিন্দী ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন বহু কলকাতার বাংলা ছবিতেও। অভিনয় দক্ষতা দিয়ে তিনি চার বার জিতে নিয়েছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। জিতেছেন ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ এবং ‘বাচসাস পুরস্কারও।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ ছবিতে অভিনয় করতে চলেছেন নায়ক ফেরদৌস

আপডেট টাইম : ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭