ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কিশোরগঞ্জের পুলিশের উপর হামলার আসামি তিন হাজার আ.লীগ নেতাকর্মী

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দু’গ্রপের বিরোধের জের ধরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের উপর হামলার ঘটনায় দলটির তিন হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

পাকুন্দিয়া থানার এসআই মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার পাকুন্দিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, জখম, সরকারি কাজে বাধা, ১৪৪ ধারা ভঙ্গ, সরকারি আদেশ অমান্য এবং অবৈধ বল প্রয়োগসহ অন্যান্য অভিযোগ আনা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনুকে হুকুমের আসামি করে ৭৮ জনের নামোল্লেখ করা হয়। আসামি করা হয় আরো অজ্ঞাত নামা আরো ২ থেকে ৩ হাজার জনকে।

উল্লেখ্য, দলীয় কোন্দলের জের ধরে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু ও এমপি অ্যাড. সোহরাব উদ্দিনের সমর্থকরা গত সোমবার পৌর এলাকার ঈদগাহ মাঠে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন রোববার রাত ১০টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

সোমবার বিকেলে ১৪৪ ধারা ভেঙে পাকুন্দিয়া পৌর এলাকার কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাকুন্দিয়া থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়। ঘটনার সময় পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কিশোরগঞ্জের পুলিশের উপর হামলার আসামি তিন হাজার আ.লীগ নেতাকর্মী

আপডেট টাইম : ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭