ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ঢাকা আসছেন জার্মানি, জাপান, সুইডেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ অবস্থা জানতে ঢাকা আসছেন জার্মানি, জাপান, সুইডেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে অনুষ্ঠিতব্য আসেমভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার আগে তারা ঢাকা আসবেন।

আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারে আসেমভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই রোহিঙ্গা সংকটের সর্বশেষ অবস্থা এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকা আসবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ১৮ নভেম্বর এবং ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকা আসবেন।

সূত্রটি জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ঢাকা সফরের বিষয়টি গতকাল চূড়ান্ত হয়েছে।

সূত্রটি জানায়, প্রথম থেকেই ইউরোপের দেশগুলো রোহিঙ্গা বিষয়ে সোচ্চার। ওই সব দেশের সরকার বাংলাদেশকে রাজনৈতিক সমর্থন দিচ্ছে। একই সঙ্গে তারা মিয়ানমারকেও চাপ দিচ্ছে।

এছাড়াও ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্র সিনেটের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ঢাকা আসছেন জার্মানি, জাপান, সুইডেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭