ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী গ্রহণ করলেন তার ট্যাক্স আইডি কার্ড

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার ইনকাম ট্যাক্স আইডি কার্ড (আয়কর পরিচয়পত্র) হস্তান্তর করা হয়েছে।

আজ (১৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে এ পরিচয়পত্র হস্তান্তর করেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীকে ট্যাক্স কার্ড হস্তান্তরের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিতভাবে আয়কর দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি স্বীকৃতি ফলক তৈরি করে তাতে অভিনন্দন জানিয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সরবরাহ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করে করদাতাদের জন্য একটি ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রচলন করেছে। এই কার্ডটি করদাতাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকার আয়কর মেলা থেকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড নেয়ার সঙ্গে সঙ্গে করদাতারা এটিকে উন্নয়নে তাদের অংশীদারিত্বের পরিচয় বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

এ বছর বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়করা মেলা পরিদর্শন করেছেন এবং ইনকাম ট্যাক্স আইডি কার্ড গ্রহণ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রী গ্রহণ করলেন তার ট্যাক্স আইডি কার্ড

আপডেট টাইম : ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭