ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নতুন প্রজন্মের প্রতি ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করুক-এ প্রত্যাশা করি।
আগামীকাল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবদুল হামিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় নাম।
তিনি বলেন, ১৯১৯ সালে ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্যদিয়ে মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সূচনা হয়। তার নেতৃত্বের ভিত্তি ছিলো সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ। তিনি অধিকারবঞ্চিত এসব অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন।
জাতীয় সংকটে জনগণের পাশে থেকে মওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি(ভাসানী) দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। বাসস
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নতুন প্রজন্মের প্রতি ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭