ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নিখোঁজ অপু বিশ্বাসকে খুঁজে না পাওয়া নিয়ে যা বললেন নায়ক শাকিব খান

কয়েক মাস ধরে খোঁজ নেই বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের। তাঁর ব্যবহৃত সব মোবাইলের সংযোগই বন্ধ। বাধ্য হয়ে অপু বিশ্বাসের মামা স্বপন কুমার বিশ্বাসের সঙ্গেও যোগাযোগ করে তাঁর কোনো খোঁজ মেলেনি।

অর্ধসমাপ্ত হয়ে থাকা ছবির পরিচালকেরাও জানেন না অপু এখন কোথায় আছেন? তাঁকে নিয়ে চলছে নানা ধরণের কানাঘুষা। অপুর উধাও হওয়া নিয়ে আমরা কথা বলেছি তাঁর বেশিরভাগ ছবির নায়ক ও শিল্পী সমিতির সভাপতি শাকিব খান-এর সঙ্গে। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

আপনার বেশিরভাগ ছবির নায়িকা অপু বিশ্বাস। অনেকদিন ধরে কেউ তাঁর খোঁজ পাচ্ছেন না। সহশিল্পী এবং শিল্পী সমিতির সভাপতি হিসেবে কখনো কি জানতে চাননি অপু এখন কোথায়?

এটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার।

কোনো শিল্পী যদি আড়াল থাকতে চায় তাহলে তাঁর সেই স্বাধীনতা অবশ্যই আছে। তাঁর ব্যাপারে আমার কথা বলার কোনো অধিকার নেই। আমি অনেকের সঙ্গে কাজ করেছি। তাঁদের অনেকেই এখন আর কাজ করছেন না। তাই বলে আমাকে কি তাঁদের খোঁজ নিতে হবে? এখন আমি নতুন অনেকের সঙ্গে কাজ করছি।

সামনে হয়তো আরও নতুন নায়িকার সঙ্গে কাজ করব। আমার পক্ষে তো আর সবার খোঁজ-খবর রাখা সম্ভব না। যতদূর মনে পড়ে, শাবনূরও দীর্ঘদিন ধরে কারো সঙ্গে কোনো ধরণের যোগাযোগ রক্ষা করেন নি। এরপর নিজে থেকে আবার যোগাযোগ শুরু করেছেন। একদিন হয়তো অপুর বেলায়ও তেমনটা ঘটবে।

অপুর আড়ালে থাকাকে আপনি সমর্থন করছেন?

আমি তা বলছি না। সে হয়তো তাঁর সময়মতো সবার সামনে আসবেন। আমরা তাঁর জন্য অপেক্ষা করতে পারি। এর আগেও কিন্তু এক বছর তিনি সব কিছু থেকে দূরে সরে ছিলেন।

কিন্তু তিনি তো আমাদের বলেছিলেন, নিজেকে নতুন একটা লুকে দেখতে চান বলে কয়েকমাস আড়ালে ছিলেন। এবার অপু পুরোপুরি উধাও। চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকের কাছে, তাঁর এমন চুপচাপ থাকাটা রহস্যময়?

এটা ঠিক যে, হুট করে একটি ছবির কাজ ছেড়ে দেওয়ায় অপুকে নিয়ে এমন কথাবার্তা হচ্ছে। কয়েকজন পরিচালকের ছবির শুটিংও বাকি আছে। এসবের শুটিং শুরু হলে সব প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে।

আপনার সঙ্গে অপু বিশ্বাসের শেষ কবে যোগাযোগ হয়েছে?

মাস তিনেক আগে তাঁর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। এরপর আমি নিজেও তাঁর কোনো খোঁজ রাখার প্রয়োজন মনে করিনি। আমি আমার মতো করে কাজ নিয়ে ব্যস্ত আছি।-প্রথম আলো

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

নিখোঁজ অপু বিশ্বাসকে খুঁজে না পাওয়া নিয়ে যা বললেন নায়ক শাকিব খান

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০১৬