ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কম্বোডিয়ার পিস প্যালেসে প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে

বাঙালী কণ্ঠ নিউজঃ তিন দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর পিস প্যালেসে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় পিস প্যালেসের প্রবেশদ্বারে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে এই অভ্যর্থনা জানান।

অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সুসজ্জিত মঞ্চে নিয়ে যাওয়া হয়। কম্বোডিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন।

এরপর পিস প্যালেসে উভয় দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এবং হুন সেন কম্বোডিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এর আগে পিস প্যালেসে যাবার পথে শত শত স্কুল শিক্ষার্থী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা নেড়ে এবং ফুল ছিটিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানায়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে গতকাল রবিবার দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের সফর শেষে আগামী ৫ ডিসেম্বর বিকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কম্বোডিয়ার পিস প্যালেসে প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে

আপডেট টাইম : ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭