ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ পাঁচ বছর পর যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে উৎসবে শহরে পরিণত হয়েছে যশোর। শহরের অলিগলিতে ব্যানার ফেস্টুন, তোরণে ঢেকে গেছে।

জেলার প্রত্যেকটি প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও তাকে স্বাগত জানানোর বার্তা পৌঁছে গেছে। দলীয় প্রধানের এই সফরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। বিভিন্ন স্তরের নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে। আজ (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিবেন। এসময় তিনি ২৭টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে চার স্তরের নিরাপত্তা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, ২০১২ সালের ২০ ডিসেম্বর যশোর ঈদগাহ ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৪ সালের ২৩ মার্চ নির্বাচনী সহিংতার শিকার অভয়নগরের মালোপড়া পরিদর্শনে গিয়ে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভাষণ দেন তিনি। এর আগে ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭