ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেজর জাদিদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দান করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
প্রেস সচিব জানান, মেজর জাদিদের সহধর্মিনী জাকিয়াতুজ জোহরা বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২৪ সেপ্টেম্বর আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মেজর জাদিদ গুরুতর আহত হন। তিনি বর্তমানে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া শেখ হাসিনা লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে ৩০ লাখ টাকার চেক প্রদান করেন। তিনি লিভার সিরোসিসে ভুগছেন। অপরদিকে, শিল্প মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮