ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বীরত্বে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১০১ পুলিশ

বাঙালী কণ্ঠ নিউজঃ ২০১৭ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর ১০১ জন সদস্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পাচ্ছেন। এর মধ্যে ৩০ জন বিপিএম ও ৭১ জন পিপিএম পদক পাবেন।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ৫৩ জন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জানা গেছে, আগামী ৮ জানুয়ারি ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উদ্বোধনের দিন রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বীরত্বে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১০১ পুলিশ

আপডেট টাইম : ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮