ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

দলীয় এমপিদের জাতীয় নির্বাচনের প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

এখন থেকেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা যায়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সংসদ সদস্যদের এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে জঙ্গি বিরোধী প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, মানুষের নিরাপত্তা যেন নিশ্চিত হয়-সে বিষয়ে কাজ করতে হবে। জনগণের সঙ্গে যত সম্পৃক্ততা বাড়ানো যাবে জঙ্গিবাদ তত দ্রুত প্রতিরোধ করা যাবে। এজন্য জঙ্গিবাদ বিরোধী যে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে বা হচ্ছে, সেই কমিটিগুলোর সঙ্গে প্রত্যেক এমপিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

সভায় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক চিফ হুইপ উপাধক্ষ্য আব্দুস শহিদ, হুইপ আতিকুর রহমান আতিক, বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য বিএইচ হারুন, শামীম ওসমান, ফজিলাতুন নেসা ইন্দিরা আলোচনায় অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

দলীয় এমপিদের জাতীয় নির্বাচনের প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬