ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগরে সতর্ক সংকেত নামলেও ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল

সরকারি চাকরিতে মারা গেলে পরিবার পাবে ৮ লাখ টাকা

আর্থিক অনুদান পাঁচ লাখ থেকে বাড়িয়ে আট লাখ টাকা করা হয়েছে বেসামরিক প্রশাসনের কোনো সরকারি চাকরিজীবী চাকরিরত অবস্থায় মারা গেলে তার পরিবারের সদস্যদের জন্য । এছাড়া চাকরিতে থাকাকলে গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা চার লাখ টাকা সহায়তা পাবেন, যা আগে দুই লাখ টাকা ছিল।

আর্থিক সহায়তা ও অনুদানের পরিমাণ বাড়িয়ে সরকার ২৯ জুলাই গেজেট প্রকাশ করেছে, যা গত ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে।

গেজেট অনুযায়ী, এখন থেকে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা দেবে সরকার।

২০১৩ সালের ২০ জুন থেকে বেসামরিক প্রশাসনের কোনো সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে পরিবারকে পাঁচ লাখ টাকা, স্থায়ীভাবে অক্ষম হলে দুই লাখ টাকা এবং দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছিল।

মৃত্যু ও গুরুতর আহতদের ক্ষেত্রে সরকারি অনুদান ও সহায়তার অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট থেকে নির্বাহ করা হবে। আর দাফনের জন্য অনুদানের টাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তহবিল থেকে দেওয়া হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাগরে সতর্ক সংকেত নামলেও ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

সরকারি চাকরিতে মারা গেলে পরিবার পাবে ৮ লাখ টাকা

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০১৬