ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বুক সমান পানি পেরিয়ে মরদেহ কবরস্থানে দাফন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যেই বার্ধক্যজনিত কারণে মারা যান মফিজান বেগম নামে এক বৃদ্ধা। দাফনের জন্য মরদেহ কবরস্থানে নেওয়ার সময় দেখা দেয় চরম দুর্ভোগ।

কবরস্থানে যাওয়ার প্রধান প্রবেশপথটি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কোনো বিকল্প পথ পাননি স্বজনরা। শেষ পর্যন্ত বুক সমান পানি পেরিয়ে কাঁধে মরদেহ নিয়ে কবরস্থানে পৌঁছে দাফন সম্পন্ন করেন সন্তান ও স্বজনরা।

ঘটনাটি ঘঠেছে শুক্রবার বিকেলে হরিপুর উপজেলার ফালডাঙ্গী গ্রামে ঘটে।

হৃদয়স্পর্শী এ দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

এলাকাবাসীরা বলছেন, একটি মরদেহ দাফন করতেও যখন বুক সমান পানি পেরোতে হয়, তখন তা এলাকার নাজুক যোগাযোগ ব্যবস্থারই প্রতিচ্ছবি। তারা দ্রুত কবরস্থানে যাতায়াতের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বুক সমান পানি পেরিয়ে মরদেহ কবরস্থানে দাফন

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬