ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আমি খুবই অল্প খাই : তানিয়া বৃষ্টি

২০১২ সালের ‘ভিট চ্যানেল আই টপ মডেল’-এর দ্বিতীয় রানার আপ তানিয়া বৃষ্টির যেমন এরকম ভক্ত আছে, তেমনি তারও প্রিয় তারকা আছেন। তিনি হলেন সালমান শাহ। মাঝে মধ্যে মনে হয়, ইশ! তার সঙ্গে যদি কাজ করতে পারতাম!

সময় পেলে জয়া আহসান আর বিপাশা হায়াতের কাজগুলোও দেখেন তানিয়া। দেখে শেখেন। কাজ করতে গিয়েও শিখেছেন। যেমন জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করতে পেরে ভালোও লেগেছে, আবার অভিজ্ঞতাও হয়েছে। তার সঙ্গে প্রথম কাজ করেছেন ‘সমাধান’ নামের ধারাবাহিক নাটকে। মঙ্গলবার (২ আগস্ট) থেকে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে এটি। মোহাম্মদ নোমানের রচনা ও পরিচালনায় এতে আরও আছেন নওশীন, বন্যা মির্জা, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

এ ধারাবাহিকের গল্পে তানিয়া বৃষ্টি অভিনীত চরিত্রটি সহজ সরল থাকে। কিন্তু বড় বোনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে মেয়েটি। ‘আমি বাস্তবেও সহজ-সরল। সবাইকে বিশ্বাস করি, এজন্য কষ্টও পেতে হয় অনেক সময়।’

এখন আরও কয়েকটি ধারাবাহিক চলছে। এর মধ্যে রয়েছে আকরাম খানের ‘হাউজওয়াইফ’ (মাছরাঙা টিভি), সৈয়দ শাকিলের ‘সম্রাট’ (এনটিভি), মজিবুল হক খোকনের ‘মন থেকে দূরে নয়’ (এটিএন বাংলা)। কাজ শুরু করেছেন ফেরদৌস হাসান রানার ‘এক পা দু পা’ নামের নতুন ধারাবাহিকে।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন তানিয়া বৃষ্টি। আকরাম খানের ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে গত বছর রূপালি পর্দায় অভিষেক হয় তার। পরবর্তীতে ফারুক ওমর পরিচালিত রোমান্টিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘লাভার নাম্বার ওয়ান’-এ দেখা গেছে তাকে। এরপর নদী ফিরোজ পরিচালিত ‘যদি তুমি জানতে’সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তানিয়া। সেগুলো এখনো মুক্তি পায়নি।

এখন অবশ্য চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা নেই। তবে এ মাসের শেষে অথবা সেপ্টেম্বর থেকে দেবাশীষ বিশ্বাসের ‘বিশ্বাস’ ছবির কাজ শুরু করবেন তানিয়া। এখানে তার বিপরীতে থাকবেন আসিফ নূর।

সেলুলয়েডে কাজ করার বেলায় অভিনেত্রীরা জিমে ঘাম ঝরান নিয়মিত। তবে তানিয়া বললেন, ‘আমি তেমন ডায়েট করি না। খাই খুবই অল্প। মাঝে মধ্যে যোগব্যায়াম করি। জিম করতে কখনও ভালো লাগে না।

অন্য মেয়েদের মতো মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টিও প্রেমের প্রস্তাব পান। তিনি বললেন, অনেকবার প্রেমের প্রস্তাব পেয়েছি। এখন বেশিরভাগ ছেলেরা ফেসবুকে প্রেমের প্রস্তাব দেয়। অনেকে আমাকে নিয়ে কবিতা লিখে ইনবক্স করেন। পড়ে বেশ মজা লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আমি খুবই অল্প খাই : তানিয়া বৃষ্টি

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬