ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নকল ও নিম্নমানের মোবাইল ফোনসেটে বাজার সয়লাব

দেশের বাজার নিম্নমান, অবৈধ ও নকল মোবাইল ফোনসেটে ছেয়ে গেছে। বিভিন্ন সময় ফোন কোম্পানিগুলো লোভনীয় অফার ঘোষণা করে এসব ফোনসেট বিক্রি করছে। আর কোম্পানিগুলোর চটকদার অফারে এসব মোবাইল ফোনসেট ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল ফোনসেটের পাইকারি বাজার রাজধানীর মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা ও বসুন্ধরা সিটি। এসব মার্কেট থেকে প্রতিদিন নকল ও নিম্নমানের মোবাইল ফোনসেট পাইকারি সারাদেশে সরবরাহ করা হচ্ছে। স্টেডিয়াম মার্কেটের নিচেও নকল ও নিম্নমানের মোবাইল ফোনসেট বিক্রি হচ্ছে প্রকাশ্যে।

নকল ও কভার পাল্টানো এসব নিম্নমানের মোবাইল ফোনসেট দেখে কারো বোঝার উপায় নেই যে, কোনটি আসল আর কোনটি নকল। চোরাই পথের নকল সেটগুলো দেশে আসা মাত্রই স্টেডিয়াম মার্কেট এলাকায় কভার পরিবর্তন করে উপস্থাপন করা হয় নামি-দামি ব্র্যান্ডের মোবাইল ফোনসেট হিসেবে।

রাজধানীর মোতালেব প্লাজার এক ব্যবসায়ী জানান, নিম্নমানের ও নকল ফোনে অন্যান্য ফোনের চেয়ে অনেক বেশি লাভ। আবার ক্রেতারাও তুলনামূলক কম দামে এসব ফোন পাচ্ছেন। ফলে বাজারে এসব মোবাইল ফোনের কদরও বেশি।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭০০ থেকে ২ হাজার টাকা দামের এসব নকল ফোনসেট বিদেশ থেকে আমদানি করে তা দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ২০ হাজার টাকায়। অথচ ফোনগুলো বেশি দিন চলে না। মোবাইল ফোনসেটগুলোর গায়ে যে কনফিগারেশন লেখা থাকে, তারও কোনো ঠিক নেই। ফলে এসব ফোনসেট বাজারে আসায় ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছেন। অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের দাপটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা।

রাজধানীর গুলিস্তান আন্ডারপাসে মোবাইল ফোন মেরামত করতে আসা সুজন বলেন, দুই মাস আগে ফার্মগেটের একটি শোরুম থেকে নকিয়া এন ৮ মডেলের একটি চায়না মোবাইল ফোনসেট কিনি। কিছুদিনের মধ্যেই মোবাইল ফোনটিতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তিন মাসের মাথায় সার্ভিসিং সেন্টারে যান তিনি। তবে সার্ভিসিং সেন্টার থেকে তাকে জানানো হয়, এই মোবাইল ফোনসেটের সমস্যার কোনো সমাধান নেই। ঠিক করতে গেলে এটি আর নাও চালু হতে পারে। ফলে এটি মেরামত করার থেকে না করাই ভালো।

মোবাইল ফোনসেট মেরামতকারী জানান, চায়না কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় স্কিন টাচ মোবাইলগুলোয়। দুই থেকে তিন মাসের মধ্যেই সেটগুলোতে নানা সমস্যা দেখা দেয়। এছাড়া অন্যান্য মোবাইল ফোনসেট অত্যাধিক গরম ও স্পিকার নষ্ট হয়।

বাংলাদেশ মোবাইল ফোন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় ১ কোটিরও বেশি মোবাইল ফোনসেট বিক্রি হচ্ছে। আমদানিকৃত এসব ফোনসেট আসছে চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে। আর প্রতি মাসে যেসব ফোনসেট বিক্রি হয় এর মধ্যে ২ হাজার টাকা মূল্যের ফোনসেট বিক্রি হয় প্রায় ৬০ শতাংশ, ২ থেকে ৫ হাজার টাকা মূল্যের ৪০ এবং ৫ হাজার টাকার উপরে বিক্রি হয় প্রায় ১০ শতাংশ। দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবন-জীবিকা ও যোগাযোগ রক্ষায় বেশি ব্যবহার হয় ২ হাজার টাকা মূল্যের ফোনসেট।

বিশেষজ্ঞরা বলছেন, চীন ও ভারত থেকে মানহীন আমদানিকৃত ফোনসেটগুলো নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। এসব ফোনসেটে ইআইআর (ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার) নম্বর থাকে না। এছাড়া বিশেষজ্ঞদের পরীক্ষায় দেখা গেছে, নিম্নমানের এসব ফোনসেটের মধ্যে থাকা রেডিয়েশনের গতি স্বাভাবিক সেটের তুলনায় ৪-৫ গুণ বেশি, যা মানবদেহে ক্যান্সারসহ জটিল রোগ সৃষ্টি করে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, অবৈধ ও নকল মোবাইল ফোনসেট প্রতিরোধে একটি আইএমইআই ডাটাবেজ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। একটি সার্ভারে সফটওয়্যারের মাধ্যমে আইএমইআই ডাটাবেজ নিয়ন্ত্রণ করবে বিটিআরসি। এটা তৈরি হলে বিটিআরসির ওয়েবসাইটে গেলে আইএমইআই নম্বর নিয়ে গ্রাহকরা তাদের হ্যান্ডসেটটি নকল কি না তা যাচাই করতে পারবেন। এছাড়া মোবাইলের এসএমএসের মাধ্যমেও এটা যাচাই করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

নকল ও নিম্নমানের মোবাইল ফোনসেটে বাজার সয়লাব

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬