ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জামায়াতকে নিষিদ্ধ না করার কারণ নেই : মেনন

জামায়াতকে নিষিদ্ধ না করার কোন কারণ নেই মন্তব্য করে বিমান ও পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন তাদের অর্থনৈতিক শক্তিকে নিষিদ্ধ না করারও কোন কারণ নেই।

আজ শনিবার ৬ আগস্ট জাতীয় প্রেসক্লাবের  কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত মার্কিন কর্তৃক জাপানের হিরোশিমা নাগাসাকিতে আনবিক বোমা হামলার ৭১ তম বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াত পরিচালিত সব প্রতিষ্ঠান নিষিদ্ধের  ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের প্রতিষ্ঠানগুলো বারবার বন্ধের কথা  বলা হলেও সেগুলো এখনো চোখের সামনে চলছে।

বিএনপি জামায়াত সরকারের সময় সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদ শতশত এনজিও অনুমোদন দিয়েছে। যেগুলো ইসলামী নাম দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এসব এনজিও গুলোর কার্যক্রমে নজরদারির আহবান জানান মন্ত্রী।

শোলাকিয়ার হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিবেশ আন্দোলন, শ্রেণী বৈষম্যের আন্দোলন যত কিছুই করি না কেন জঙ্গিবাদ দমন করা না গেলে সব আন্দোলন ব্যর্থ হবে।  জঙ্গিবাদ যত বাড়বে গণতান্ত্রিক পরিবেশ ততই কমে যাবে।

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন লাল্টুর সভাপতিত্বে আরো বক্তব্য ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ উল আলম লেলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জামায়াতকে নিষিদ্ধ না করার কারণ নেই : মেনন

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬