ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্ম নেই : প্রধানমন্ত্রী

যারা জঙ্গিবাদে জড়িত তাদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয়’ শীর্ষক এক ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গুলশান, শোলাকিয়ায় জঙ্গি হামলার মতো ঘটনা দেশে ঘটতে পারে বলে কখনো কল্পনাও করিনি। যারা ধর্মে বিশ্বাস করে তারা কেমন করে এশার নামাজের সময় নামাজে না গিয়ে গেলো মানুষ খুন করতে, ধর্মের নাম নিয়ে তারা ঈদের জামাতে না গিয়ে মানুষ খুন করে। এরা কীভাবে জান্নাতে যাবে? জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্মই নেই।’

সৌদি আরবের সরকারের সহযোগিতায় দেশের প্রত্যেক জেলা উপজেলায় ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

জঙ্গিবাদবিরোধী জনসচেতনায় মানুষকে উদ্ধুদ্ধ করতে আলেমদের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘দেশেকে জঙ্গি সন্ত্রাসবাদ মুক্ত রাখতে চায়। দেশে সবাই নিজ নিজ ধর্ম সন্মানের সঙ্গে পালন করবে। ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। দোয়া করবেন, কুদৃষ্টি থেকে খোদা যেন বাংলাদেশকে রক্ষা করে।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাখো শহীদ, জাতীয় চার নেতা এবং পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্ম নেই : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০১৬