ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি

বাঙালী কণ্ঠ নিউজঃ দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে উল্লেখ করে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দাবি জানিয়েছে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সোসাইটি নামক একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণকারীদের লোলুপ দৃষ্টি থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। সামাজিক মূল্যবোধের অভাব আর অপরাধের শাস্তি না হওয়া এসব ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ও ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে কোনো ধর্ষক পার পেয়ে না যায়।bicrompur.jpg

তারা আরও বলেন, ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মুত্যুদণ্ড দিলে কেউ আর ধর্ষণ করার সাহস পাবে না । ধর্ষণ শব্দটি বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় লজ্জার। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকেই।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান উজ্জ্বল, কবির মনিরুজ্জামান, তাহমিনা আক্তার, তানজিল আক্তার, সঞ্জয় পদ্মার, মোহসেনুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি

আপডেট টাইম : ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮