ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

সব পুষ্টিগুণ থাকলেও ডিমে নেই ভিটামিন

বাঙালী কণ্ঠ নিউজঃ ডিম মানেই সুপার ফুড৷ ডিমে সবরকম পুষ্টিগুণই পাওয়া যায়। প্রোটিন, সবরকম এসেনশিয়াল ভিটামিন, মিনারেলে পরিপূর্ণ হলেও ডিমে পাওয়া যায় না শুধু একটিই মাত্র ভিটামিন৷

ভিটামিন বি-১২, সেলেনিয়াম, ফসফরাসে ভরপুর হলেও ডিমে ভিটামিন কে, ডায়েটারি ফাইবার বা কপারের মতো ট্রেস এলিমেন্টের মাত্রা ডিমে খুবই কম৷ তবে ডিমে যা একেবারেই নেই তা হল ভিটামিন সি৷

আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্য ধরে রাখার জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়৷ বিশেষ করে দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে এবং ত্বকে কোলাজেন তৈরি করতে৷ আবার শরীরে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবেও কাজ করে ভিটামিন সি৷

এই ভিটামিনের অভাবে ক্যান্সার, হার্টের সমস্যা, উচ্চ-রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে৷ তাই যদি ব্রেকফাস্টে রোজ ডিম খেয়েই ভাবেন পেয়ে যাচ্ছেন সব পুষ্টিগুণ, তাহলে ডিমের সঙ্গে অবশ্যই খান ফল৷ কমলালেবু, স্ট্রবেরি, আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি৷ অথবা ব্রেকফাস্টের ওমলেটে যোগ করতে পারেন টোম্যাটো, পালং শাক বা ক্যাপসিকাম৷

এছাড়াও ডিমে ভিটামিন কে-র পরিমাণ মাত্র ০.২ মাইক্রোগ্রাম৷ সুস্থ থাকতে প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিদিন ১২০ মাইক্রোগ্রাম ও মহিলাদের ৯০ মাইক্রোগ্রাম ভিটামিন কে প্রয়োজন৷ প্রতিদিনের প্রয়োজনীয় ২৫-৩৮ গ্রাম ডায়েটারি ফাইবারও পাওয়া যায় না ডিম থেকে৷ তাই প্রতিদিনের ডায়েটে ডিম রাখলেও সঙ্গে খান পর্যাপ্ত শাক-সবজি৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

সব পুষ্টিগুণ থাকলেও ডিমে নেই ভিটামিন

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮