ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ডায়াবেটিস রোগীদের ৪ স্বাস্থ্যকর স্ন্যাকস

বাঙ্গালি কণ্ঠ নিউজঃ ডায়াবেটিস রোগীদের খাবার খাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকতে হয়। পছন্দসই যেকোনো খাবার হুটহাট খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাদের। তাই খেতে হয় একটু ভেবেচিন্তে। স্ন্যাকসের বিষয়টিও তাই। এ ক্ষেত্রেও ভেবেচিন্তে খাওয়া জরুরি। ডায়াবেটিস রোগীদের জন্য কিছু উপকারী স্ন্যাকসের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. আপেল-প্রতিদিন অন্তত একটি আপেল খেলে অনেক রোগবালাই থেকেই মুক্ত থাকা যায়-এমন একটি কথা বেশ প্রচলিত। আপেলের মধ্যে রয়েছে অনেক পুষ্টি উপাদান। এতে রয়েছে আঁশ। এটি অনেকক্ষণ পেট ভরাভাব রাখতে সাহায্য করে। তাই দুটি বড় খাবারের মধ্যবর্তী সময়ে স্ন্যাকস হিসেবে আপেল খেতে পারেন।

২. পিনাট বাটার-ক্রিমি পিনাট বাটার বা চিনাবাদামের মাখন খুব সুস্বাদু। তবে এমন ব্র্যান্ডের পিনাট বাটার খেতে হবে যেগুলো খুব লবণ ও তেলযুক্ত নয়। পিনাট বাটার দই বা ফলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

৩. স্যামন ও টুনা-মাছ সবসময় বেশ স্বাস্থ্যকর। স্যামন ও টুনা মাছে রয়েছে ওমেগা তিন ফ্যাটি এসিড। এটি আর্টারি থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। স্যামনের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এটি প্রদাহ প্রতিরোধে উপকারী। স্ন্যাকস হিসেবে এই মাছগুলোও ডায়াবেটিস রোগীরা খেতে পারেন।

৪. পপকর্ন ও ভাজা কাঠবাদাম-পপর্কনের মধ্যে রয়েছে আঁশ। এটি হৃদপিণ্ডকে ভালো রাখে। পপর্কন ও ভাজা কাঠবাদাম স্ন্যাকস হিসেবে বেশ উপকারী। এটি বেশ সুস্বাদুও। তবে যেকোনো খাবার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।

সূত্র: এনটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ডায়াবেটিস রোগীদের ৪ স্বাস্থ্যকর স্ন্যাকস

আপডেট টাইম : ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮