ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

গ্যালাক্সি এস ৬–এর বাজিমাত

মাত্র তিন সপ্তাহে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৬–এর বিক্রি ৬০ লাখ ছাড়িয়েছে। ১০ এপ্রিল নতুন এই স্মার্টফোন বাজারে আনার পর ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ লাখ স্মার্টফোন বিক্রি করে শুরুতেই বাজিমাত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে কাউন্টারপয়েন্ট জানিয়েছে, ২০১৪ সালের বাজারে আনা গ্যালাক্সি এস ৫ এর তুলনায় এক মাসেরও কম সময়ে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজ বিক্রি বেশি হয়েছে। অ্যাপলের আইফোন এস ৬ বাজারে আসার পরে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন মডেলও গ্যালাক্সি এস৬।

গত বছরে গ্যালাক্সি এস ৫ স্মার্টফোন বিক্রি আশানুরূপ না হওয়ায় স্যামসাংয়ের মুনাফা আশানুরূপ হয়নি। এবারে এস ৬ বিক্রি ভালো হওয়ায় বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে আরও এগিয়ে যাবে স্যামসাং। এস ৬ স্মার্টফোন বিক্রি যেমন ভালো হয়েছে তেমনি সমালোচকদেরও সন্তুষ্ট করতে পেরেছে।  বাজার গবেষকেরা ইতিবাচক কথা বললেও স্যামসাং এখনো কিন্তু এস ৬ বিক্রির কোনো তথ্য জানায়নি। যদিও স্যামসাংয়ের কর্মকর্তারা বলছেন, এস ৬ বাজারে ছাড়ার হিসেব ধরলে তা কোম্পানির জন্য নতুন রেকর্ড হবে।

এপ্রিল মাসে যদিও এস ৬ মডেলটির বিক্রি বেশি হয়েছে তারপরও বাজার বিশ্লেষকেরা বলছেন, স্যামসাং ঠিকমতো সরবরাহ করতে পারলে এস ৬ এজ মডেলটির বিক্রিও বেশি হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমান প্রান্তিকে এস৬ এজের সরবরাহ সমস্যা দূর হচ্ছে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।  কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক পিটার রিচার্ডসন এক বিবৃতিতে বলেছেন, স্যামসাং যদি উৎপাদন সমস্যার সমাধান করতে পারে তবে অ্যাপলের আইফোন ৬ সিরিজকে বিক্রির দিক থেকে পেছনে ফেলবে এস৬ সিরিজ।  কাউন্টারপয়েন্টের গবেষকেরা বলছেন, এ বছরের শেষ নাগাদ পাঁচ কোটি ইউনিট গ্যালাক্সি এস ৬ বিক্রি করতে পারবে স্যামসাং যা এক বছরে তাদের স্মার্টফোন বিক্রির রেকর্ড ছাড়িয়ে যাবে। এর আগে এক বছরে সাড়ে চার কোটি গ্যালাক্সি এস ৪ বিক্রি করেছিল স্যামসাং।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

গ্যালাক্সি এস ৬–এর বাজিমাত

আপডেট টাইম : ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬