ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

প্রধানমন্ত্রী এখন শুধু দলের নয়, তিনি সমগ্র বাঙালি জাতির প্রদীপ: সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু দলের নয়, তিনি সমগ্র বাঙালি জাতির প্রদীপ। তাকে ভালোবাসা ছাড়া আমাদের কিছু দেওয়ার নেই।

আজ মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেওয়া হবে। এই গণসংবর্ধনা সফল করতে এ যৌথ সভার আয়োজন করা হয়।

সভায় আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ গ্রহণ করেন।

সৈয়দ আশরাফ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাকে শুধু ধণ্যবাদ দেওয়ার জন্য আমরা গণঅভ্যর্থনা দেব। সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের নয়, বাঙ্গালী জাতির প্রদীপ। তাই তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা ব্যাপক ভাবে প্রস্তুতি নিচ্ছি। আশাকরি বিপুর সংখ্যক লোক সমাগম করতে পারব।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

প্রধানমন্ত্রী এখন শুধু দলের নয়, তিনি সমগ্র বাঙালি জাতির প্রদীপ: সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬