ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার

পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন ‘স্থগিত’

বাংলাদেশ ও ভারতসহ চার চারটি সদস্য রাষ্ট্র যোগ দিতে অসম্মতি জানানোয় স্থগিত হয়ে গেল নভেম্বরে অনুষ্ঠেয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন।সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট-জাতির আঞ্চলিক জোটের কোনো সদস্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান না গেলে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়। ফলে আবারও গভীর সঙ্কটে পড়ল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার এ সংস্থাটি। এতে সংস্থাটি অস্তিত্ব বিলীনের দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর এ জন্য মূলত পাকিস্তানকেই দায়ী করছেন তারা।

এদিকে বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনা ব্রিগেডে হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়।

উত্তেজনার মধ্যেই ভারত ঘোষণা দেয় তারা পাকিস্তানকে কূটনৈতিকভাবে এক ঘরে করে ফেলবে। এরপরই পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন হবে না বলে ধারণা করা হচ্ছিল। অবশেষে বুধবার এ ধারণাই সত্য হলো।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন ‘স্থগিত’

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬