ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী ফল বিপর্যয়ের দায় কার মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি ‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’ সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে অশান্তের চেষ্টা ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল

খাদিজার গ্রামের বাড়িতে মিসবাহ সিরাজ

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের গ্রামে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে স্বান্তনা জানিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

শনিবার বিকেলে সদর উপজেলার আউসা গ্রামে খাদিজার বাড়িতে বাবা মাসুক মিয়া এবং মা মনোয়ারা বেগমের সঙ্গে দেখা করে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তাদের আশ্বস্ত করে বলেন, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কোপানোর ঘটনার বিচার দ্রুততম সময়ে শেষ করা হবে।

এমনকি এই বিচারিক কার্যক্রম শিশু রাজনহত্যার বিচার কার্যক্রমের থেকেও কম সময়ে শেষ করা হবে বলে জানান তিনি।

খাদিজার বাবা সৌদি আরব প্রবাসী মাসুক মিয়া দ্রুততম সময়ে তার মেয়ের ওপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ মামলাটি দ্রুত নিষ্পত্তি উদ্যোগ নেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি এই আশ্বাস দেন।

তিনি বলেন, এ ঘটনার বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রীও খুবই আন্তরিক। হামলাকারী যেই হোক না কেন-তার দ্রুত বিচার করা হবে। এমনকি এই বিচার শিশু রাজনের হত্যার বিচারের সময় থেকেও কম সময়ে শেষ হবে।

খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, দেশের মানুষ ও মিডিয়া যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তিনি দেশের মানুষকে তাদের পাশে থাকার আহ্বান জানান।

এ সময় ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, সিলেটের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান হিরণ মিয়া উপস্থিত ছিলেন।

গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে কলেজের পুকুর পাড়ে তাকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খাদিজার। এ ঘটনার পরই ছাত্ররা বদরুলকে ধরে করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

গত ৪ অক্টোবর খাদিজার চাচা বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে এ ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিও দিয়েছে বখাটে বদরুল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

খাদিজার গ্রামের বাড়িতে মিসবাহ সিরাজ

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬