ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ট্রাম্পের যত পছন্দ, অপছন্দ

সাংবাদিক মাইকেল জি অন্টনিও ২০১৪ সালে ডোনাল্ড ট্রাম্পের কিছু ইন্টারভিউ নিয়েছিলেন। সেখান থেকেই তিনি ট্রাম্প সম্পর্কিত অজানা কিছু তথ্য প্রকাশ করেছেন।

ট্রাম্পের পছন্দ এবং অপছন্দগুলো বিশ্লেষণ করে অন্টনিও বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো উল্লেখ করা হল।

ট্রাম্প নিজের অতীত নিয়ে কথা বলতে চাননা

সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন কেন আপনি শুধু বর্তমান নিয়েই কথা বলেন, এর জবাবে ট্রাম্প বলেন, আমি অতীতে বসবাস করিনা।

আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আর অতীতের ভুল থেকে শিক্ষা নেই। নিজেকে বিশ্লেষণ করতে চাইনা।

লড়াই করতে পছন্দ করেন

আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি এক সময় বিদ্রোহী ধরণের মানুষ ছিলাম। সব কিছু আমার পছন্দ মতোই করতে চাইতাম। লড়াই করতে আমি ভালবাসি। শারীরিক শক্তির লড়াইও ভালবাসতাম।

ব্যর্থতা মানতে অনিচ্ছুক

ট্রাম্প এ যাবৎ পর্যন্ত অনেকবার দেউলিয়া হয়েছেন। কিন্তু তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি কখনওই ব্যর্থ হইনি। কারণ আমি আমার ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করেছি।

ছাপা অক্ষরে নিজের নাম দেখতে পছন্দ করেন

ট্রাম্প

ট্রাম্প জানিয়েছেন, প্রথমবার বেসবল খেলোয়াড় হিসেবে পেপারে নিজের নাম দেখেছিলাম। সেদিন খুব গর্ব হয়েছিল। অনেকেই ছাপা অক্ষরে পেপারে নিজের নাম দেখার সুযোগ পান না।

এখন পেপারে আমার নাম হাজার বার ছাপা হয়। সেসব দেখার জন্য আমার অফিসে আলাদা একদল কর্মী আছে।

একজন রাজনীতিবিদই ভালো বিক্রয় কর্মী হতে পারেন

ট্রাম্পের মতে, ভালো রাজনীতিবিদ হতে গেলে প্রথমে ভালো একজন বিক্রয় কর্মী হতে হবে।

আমি এমন অনেক রাজনীতিবিদকে চিনি, যাদেরকে টিভিতে আমার বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। অবিশ্বাস্য হলেও তাদের অনেকেই আমার বন্ধু। যেটা চলবে সেটাই বিক্রি করতে হবে। রাজনীতিবিদদের কাজটাই এমন।

তার সততাই তার বিপত্তির কারণ

আমি খুব স্মার্ট একজন মানুষ। আমি সৎ বলেই সব সময় সত্যি কথা বলি আর সেসব কথা বিতর্ক সৃষ্টি করে। মিথ্যা বললে কেউ কিছু লেখার মতো বা বলা মতো বিষয়বস্তু খুঁজে পেতো না।

গলফ পছন্দ করেন

ট্রাম্প বলেছেন, অনেককেই দেখবেন অনায়াসেই তারা গলফ বল গর্তে ফেলতে পারে। আমিও তাদের একজন। গর্তে বল ফেলায় আমি দক্ষ।

ট্রাম্প

কাউকে ভালো স্কি করতে দেখলে সহ্য করতে পারেন না

তার সাবেক স্ত্রী ইভানার কাছ থেকে জানা যায়, ট্রাম্পের স্কি ভীতি আছে। ট্রাম্প আর তিনি একবার স্কি করতে গিয়েছিলেন। ইভানা দক্ষতার সঙ্গে বরফের ওপরে স্কি করছিলেন দেখে, ট্রাম্প অনেক রেগে যান। রাগের চোটে নিজের স্কি বুট খুলে তিনি হোটেলে চলে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ট্রাম্পের যত পছন্দ, অপছন্দ

আপডেট টাইম : ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬