ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

পহেলা বৈশাখে ঢাকার বিভিন্ন স্থানে চলে যেতে পারেন

বাঙালী কণ্ঠ নিউজঃ দু’দিন পরই নতুন বছর শুরু। বছরের প্রথম দিন যারা রাজধানীতেই কাটাতে চান তারা ভাবেন, পহেলা বৈশাখে কোথায় যাওয়া যায়! নববর্ষকে বরণ করে নিতে ঢাকার বিভিন্ন স্থানে চলে নানা আয়োজন। চাইলেই ঘুরে দেখতে পারেন সেখান থেকে। জেনে নিন রাজধানীর কোথায় কী আয়োজন থাকছে-

রমনার বটমূল: এ বছরও সকাল সোয়া ছয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রমনার বটমূল মাতবে ছায়ানট এর ঐতিহ্যবাহী পরিবেশনায়। চলবে গান ও আবৃত্তি পরিবেশনা। পাশাপাশি আরো থাকছে পান্তা, ইলিশসহ দেশীয় খাবারের নানান আয়োজন।

মঙ্গল শোভাযাত্রা: এই আয়োজনে অংশ না নিলে যেন দিনটিই স্বাদহীন মনে হয়। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ আয়োজন করেছে এই মঙ্গল শোভাযাত্রার। চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে সকাল ৯টায় শুরু হয়ে শাহবাগ, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চানখাঁরপুল, হাইকোর্ট মাজার হয়ে টিএসসিতে এসে শেষ হবে এই শোভাযাত্রা।

বাংলা একাডেমি: শোভাযাত্রা শেষ করেই ঢুঁ মেরে আসতে পারেন বাংলা একাডেমীতে। সেখানে চলবে বৈশাখী মেলা। মেলায় থাকবে হস্ত ও কুটির শিল্পসামগ্রী, দেশীয় খাবার, নাগরদোলা, বায়োস্কোপ, পুতুলনাচসহ নানা আয়োজন।

শিল্পকলা একাডেমি: গান, কবিতা আর ছন্দে কিছুক্ষণ কাটিয়ে আসতে পারেন শিল্পকলা একাডেমীতে। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সেখানে থাকছে সমবেত সংগীত, একক সংগীত, নৃত্য, আবৃত্তি ও বাউলগানের আয়োজন।

টিএসসি চত্বর: তরুণ-তরুণীদের জন্য পহেলা বৈশাখ মানেই টিএসসিতে আড্ডা, গান কিংবা উল্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে দিনব্যাপী কনসার্টসহ থাকবে নানা আয়োজন।

পুরান ঢাকা: জমজমাট পহেলা বৈশাখ পালন করতে নির্দিধায় ঘুরে আসুন পুরান ঢাকায়। নানা পদের বাংলা খাবার, নাচে-গানে আর হালখাতা উৎসবে মেতে উঠে পুরান ঢাকা। হালখাতার সংস্কৃতিটাও দেখে নিতে পারবেন এই সুযোগে।

এছাড়া ধানমন্ডির রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক, কলাবাগান, বনানী মাঠে চলবে নানা আায়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ঢাকার বিভিন্ন স্থানে চলে যেতে পারেন

আপডেট টাইম : ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯