ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২ ভাগ

কাজের সুবিধার্থে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুইভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো স্বাস্থ্যসেবা বিভাগ এবং অপরটি মেডিকেল শিক্ষা ও পরিকল্যাণ বিভাগ। গত ১৬ মার্চ জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় রুলস অব বিজনেসের ১৯৯৬-এর রুল ৩-এর সাব রুল (দুই)-এর প্রদত্ত ক্ষমতাবলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ গঠন করেছেন প্রধানমন্ত্রী। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বিভাগ মিলিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী একজন থাকলেও বিভাগ দুটিতে সচিব থাকবেন দুই জন। বিভাগ দুটিতে কর্মকর্তা-কর্মচারীদের ভাগ করে দেওয়া হবে।

তবে বিশেষায়িত হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল কলেজ, জেলা-উপজেলা, ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র-কমিউনিটি ক্লিনিক, ওষুধ প্রশাসন অধিদফতরসমূহ স্বাস্থ্যসেবা বিভাগে এবং মেডিকেল শিক্ষা ও ডেন্টাল শিক্ষা, নার্সিং ও মিডওয়াইফসহ হোমিওপ্যাথি, পরিবার-পরিকল্পনা বিভাগসমূহ থাকবে মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২ ভাগ

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭