ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

কবে সবার শুভবুদ্ধি হবে? রাষ্ট্র অচল হলে

গত কয়েকদিন ধরে কী অস্থির, আতঙ্কিত, শঙ্কিত আর অনিরাপদ লাগছে! রাতে ঘুমালে কোথাও শব্দ হলেই বুঝি মনে হচ্ছে কেউ চাপাতি নিয়ে কাউকে মারতে ছুটছে। কোথাও গেলে অবচেতন মন চারপাশ মানুষদের চাপাতিওয়ালা বলে সন্দেহ করছে।

মানুষ খুন করা এখন তামাশা আর ডাল-ভাত হয়ে উঠেছে। এখন ৫ মিনিটেই অনায়াসে চোখের সামনে হত্যা মিশন শেষ করে নিরাপদে পালিয়ে যাওয়া যায়! একেকটা খুন হয় আর তামাশা, বিনোদন জমে উঠে। টানাটানি শুরু হয় তার কর্মকাণ্ড নিয়ে, সে অবিশ্বাসী ছিল, ওমুক বিধর্মী ছিল, তমুক সেতার বাজাতো, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিল, ওমুক সমকামীদের পত্রিকায় কাজ করতো, ওমুক নাটক করতো, তমুক ধর্মানুভূতিতে আঘাত দিয়েছে, তাদের লেখালেখি খতিয়ে দেখা হবে।

আর ভাঙা রেকর্ড বাজতেই থাকে সরকারের তরফ থেকে, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে, খুন খারাবিতে দেশ উন্নত দেশের পর্যায়ে পৌঁছায়নি, এগুলো বিছিন্ন ঘটনা, আর সর্বশেষ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বাংলা সিনেমার মতো সেই বাণী, ‘এটি একটি পরিকল্পিত হত্যা’।

গত সপ্তাহে বিভিন্ন স্থানে একদিনে চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। দিনে কয়জন খুন হলে অস্বাভাবিক বলা যাবে? যদি ধরে নেই যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তাহলে গোয়েন্দা সংস্থা সেই পূর্ব পরিকল্পনা ধরতে পারে না কেন? এটি কি তাদের দক্ষতার অভাব? নাকি শর্ষের মধ্যে ভূত পালিত হচ্ছে? সেটি খুঁজে বের করা ভীষণ প্রয়োজন।

আর অদক্ষ হলে এরকম অদক্ষ বাহিনী পুষে আমাদের লাভ কি? আমাদের আইন-শৃংখলা বাহিনীর অদক্ষতা অথবা শর্ষের ভূত পালন কোথায় কোন পরিকল্পনায় গিয়ে ঠেকতে পারে বা কোন ঘটনায় গিয়ে শেষ হতে পারে তা কি ক্ষমতাসীনরা বুঝতে পারেন না! শর্ষের মধ্যে ভূত পুষে রাখার বিপদ কি সেই ৭৫ এ দাম দিয়েও শিক্ষা হয়নি?

আপনারা বলেন ‘কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা জানি’। মন্ত্রী মহোদয় আপনারা জানেন যদি তাহলে ধরছেন না কেন? জেনে থাকলে না ধরাটা আরো অন্যায়, আরো প্রতারণা।  টিভিতে খুনিকে সনাক্ত করা হয়, কিন্তু আপনাদের বাহিনী তাদের টিকিটিও ধরতে পারে না।

ফেসবুকে লাইক দেওয়ার জন্যেও আপনারা অপরাধীকে ধরে ফেলেন, নিজেদের আত্মীয় স্বজন হত্যার পরিকল্পনা সাথে জড়িত থাকার সূত্র বের করে ফেলেন, আর দিন-দুপুরে ঘরের মধ্যে, অফিস যাওয়ার পথে, অফিসে, জনসম্মুখে খুন করে খুনি পালিয়ে যায়, আপনারা ধরতে পারেন না।

ফেইসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া মানুষ ঘুরে বেড়ালেও আপনারা ধরতে পারেন না, কোন কোন খুনের আসামী ধরা পড়লেও তাদের পেছনের শক্তিকে আপনারা খুঁজে বের করতে পারেন না, আবার কোন কোন আসামী জামিন পেয়ে যায়!।

জানতে ইচ্ছা করে খুনিরা আপনাদের চেয়েও ক্ষমতাধর? একটার পর একটা খুন করেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়? এই ক্ষমতাধর সাপেদের ছোবল থেকে বাঁচার জন্য আশ্রয়টুকু অবশেষে লখিন্দরের লোহার ঘরে পরিণত হলেও অবাক হবার কিছু থাকবে না। অথবা যে গর্ত আজ তৈরি হচ্ছে তা মনে করার কারণ নেই যে সেই গর্তে অন্যেরাই পড়বে আর আপনারা বেঁচে যাবেন।

খুনিরা একের পর এক খুন করে আর আপনারা তাদের টিকিটিও ছুঁতে পারেন না। আপনাদের ব্যর্থতায় ওরা দাঁত কেলিয়ে হাসে। অন্যদিকে জনগণের টাকায় বেতন নেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান নির্লজ্জ হুঙ্কার ছাড়েন, তারা জনগণের ঘরে ঘরে নিরাপত্তা দিতে পারবেন না।

ছোটবেলায় শুনেছিলাম যার নুন খাই তার গুণ গাইতে হয়। আমাদের এইসকল মান্যবরেরা তার ধার ধারেন না। তারা জনগণের নুন খান, কিন্তু জনগনের নিরাপত্তার দায় নেন না।

ইতিহাস থেকে শিক্ষা নেয় না কেউ, বাংলা ভাইদের কথা ভুলে গেলেন? মানুষ কী বোমাতঙ্কে দিন কাটিয়েছে, কত মানুষের রক্ত ঝরেছে। মিডিয়ার সৃষ্টি বলে অস্বীকার করে তাকে কোন পর্যন্ত নেওয়া হয়েছিলো! ভুলে গেলেন সাতক্ষীরার ঘটনা, বগুড়া পুলিশ ফাঁড়ি আক্রমণের ঘটনা? উদীচী, ছায়ানটসহ বিভিন্ন অনুষ্ঠানে বোমা হামলার বিচারের দীর্ঘসূচিতা কোথায় গিয়ে ঠেকেছিল? কিংবা ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা? আপনারা কি বুঝতে পারছেন না কী বিপদের মধ্যে আমরা নিজেদেরেকে ঠেলে দিচ্ছি? একবার ক্ষমতার, নিরাপত্তার বলয় ছেড়ে বেরিয়ে দেখেন আপনারাও কতটুকু নিরাপদ থাকেন! আপনাদের নিজেদের জন্যও তো এই জনপদ নিরাপদ করা দরকার এই সহজ  সত্যটুকু আমার অতি সাধারণেরা বুঝতে পারছি, আর আপনারা বুঝতে পারছেন না! মনে রাখবেন কারো ক্ষমতা অনন্তকালের নয়।

এই ঘোলা জলে বিভিন্ন শিকারী কিন্তু তাদের শিকার করে নিচ্ছে। ধর্মানুভূতির নাম দিয়ে শত্রু নিধন এখন সবচেয়ে সোজা। রাষ্ট্র একটি ধর্ম ছাড়া অন্যধর্মের মানুষের ধর্মানুভুতি রক্ষায় কী নির্লজ্জ, নির্লিপ্ত! আমরা সুনির্দিষ্টভাবে জানি না ঠিক কাকে, কীসের জন্যে চাপাতি চালানো হচ্ছে। শুধু জানি হত্যার তালিকা দীর্ঘ হচ্ছে, তাদের লক্ষ্য বিস্তৃত হচ্ছে! এখন চলছে নাস্তিক, লেখক, প্রকাশক, শিক্ষক, নাট্যকর্মী, বাউল, সাধু, কাদিয়ানী, ছাত্র, বিধর্মী দর্জি।

এর পরের তালিকায় কারা? যারা সিনেমা বানায়, সিনেমা দেখে, ছবি আঁকে, যারা এনজিও চালায়, পত্রিকা চালায়, মানবাধিকারের কথা বলে, যারা বই পড়ে, গান গায়, গান শোনে, নাচে, নাচ দেখে, কবিতা পড়ে, যারা পর্দা করে না, যারা নারী নেতৃত্ব মেনে নেয়, তারা?

মিলিয়ে দেখুন আপনি বা আপনার পরিজন কোন না কোনভাবে এই তালিকার কোন একটি শ্রেণিতে পড়বেন। নাস্তিক নিধন শুরুর পর আপনারা চুপ ছিলেন তারা আপনার গোত্রের নয় বলে, শুরু হয়েছে সাংস্কৃতিক কর্মী, শিÿক, বিধর্মী নিধন, আপনারা চুপ আছেন। আপনাদের ক্ষমতায় আঁচড় লাগছে না বলে।

একদিন আপনাদেরকে টার্গেট করা হবে, নারী নেতৃত্ব দিয়েছে বলে আর অন্যরা তা মেনে নিয়েছেন বলে।  কোন সে অজানা কারণ, কোন সেই অজানা শক্তি যার হাতের ইশারা এতো শক্তিশালী যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না!

এই খুনিদের খুঁজে বের করা হোক। এই দেশকে পুরোপুরি মৃত বানানোর আগে এই হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু দেখতে চাই। রাষ্ট্রের সকল মানুষের বেঁচে থাকা সাংবিধানিক অধিকার। সেই হত্যাকে রাষ্ট্র পরিচালকদের প্রত্যক্ষ সমর্থন বা নিরাপত্তা না দিতে পারা সংবিধান লংঘন।

তাই মানব হত্যাকে কোনভাবেই তাদের কাজ দিয়ে জায়েজ করার প্রচেষ্টা বন্ধ হোক। মত-বিনিময় হোক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে। জীবন হত্যা সম্পর্কিত যে কোনো ধরনের প্রকাশ্য হুমকির প্রতি জিরো টলারেন্স দেখানো হোক। অন লাইনে পেইজ খোলা হোক এই সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য। অপরাধীদের ধরার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা গড়ে তোলা হোক। অপশক্তি সব দখল করার আগেই শুভবুদ্ধির উদয় হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

কবে সবার শুভবুদ্ধি হবে? রাষ্ট্র অচল হলে

আপডেট টাইম : ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬