ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ওজন কমাতে বারবার খাচ্ছেন সাবধান

ওজন বেড়ে গেলে তা কমানোর জন্য মানুষ কত কিছুই না করে। জিম থেকে শুরু করে নিয়ম করে খাবার খাওয়া ইত্যাদি। অনেকেই আবার মনে করেন যে অতিরিক্ত ওজন কমাতে অল্প অল্প করে বারবার করে খাওয়া উচিত।

কিন্তু অনেকেই জানেন না যে, অল্প অল্প করে বারবার খাবার খেলে শরীরের মেটাবলিজম রেট বাড়ে এবং অতিরিক্ত ক্যালোরি বার্ন হয়। অবশ্য সবার ক্ষেত্রে আবার এই পদ্ধতিটি কার্যকর নাও হতে পারে।

সাম্প্রতিক এক সমীক্ষায় দেখে গেছে যে, দিনে ৬ বার কম কম করে খাবার খেলে তা স্থূলতার দিকে নিয়ে যেতে পারে।

ওজন কমাতে সবার আগে যে কাজটি করতে হবে তা হলো নিজের শরীরকে জানা। কেননা, ওজন কমাতে আপনি একদিনে কতবার খাবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে।

এ কথাও মনে রাখতে হবে, অন্য কারও ক্ষেত্রে ওজন কমাতে যে পদ্ধতি কার্যকরী হয়েছে, সেই একই পদ্ধতিতে আপনার ক্ষেত্রে আবার ওজন বেড়েও যেতে পারে। তাই এ ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে।

আপনি ওজন কমাতে যে ডায়েট প্ল্যানটি তৈরি করবেন, সবার আগে দেখতে হবে সেটা মেনে চলতে পারবেন কি না? আসলে সবারই লাইফস্টাইল এক নয়। তাই নিজের কাজের ধরন ও লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার ডায়েট প্ল্যান তৈরি করা উচিত।

আর খাওয়ার একটু আগে থেকেই ঠিক করে নিন কখন কী খাবেন। তাতে করে উল্টো-পাল্টা খাওয়ার প্রবণতা কমে আসবে। আপনি প্রতিদিন যতটা ক্যালোরি বার্ন করেন, তার চেয়ে কম ক্যালোরি ইনটেক করলেই আস্তে আস্তে আপনার শরীরের সঞ্চিত ফ্যাট ঝরা শুরু হবে। সে ক্ষেত্রে দিনে ৬ বারের পরিবর্তে দিনে ৪ বার খেলেও সেই এই কাজটি হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ওজন কমাতে বারবার খাচ্ছেন সাবধান

আপডেট টাইম : ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯