ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

লন্ডনে তারকাদের অনুষ্ঠানের খবর ভিত্তিহীন: বাংলাদেশ হাই কমিশন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  লন্ডনে বাংলাদেশি তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ কমিশন। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্পর্কে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচারিত খবর হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ খবরে যোবায়ের নামে এক ব্যক্তি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দাবি করে চল্লিশ জন শিল্পীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

যোবায়ের নামে কোনো ব্যক্তির সঙ্গে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কোনো সংশ্লিষ্টতা নেই। তার মাধ্যমে হাইকমিশন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগও নেয়নি। ওই ব্যক্তি হাইকমিশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট। এ কারণে শিল্পীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহের বিষয়ে হাইকমিশন অবগত নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা এবং এ সম্পর্কে আরও কোনো তথ্য জানার বা জানানোর থাকলে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ই-মেইলে (hc@bhclondon.org.uk; pressm@bhclondon.org.uk) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাংলাদেশের ৪০ জন তারকাশিল্পী, কলাকুশলীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেওয়ার পর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যোবায়ের নামের ওই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

লন্ডনে তারকাদের অনুষ্ঠানের খবর ভিত্তিহীন: বাংলাদেশ হাই কমিশন

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯