ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও বাড়িটিতে অভিযান শুরু

বাঙালী কন্ঠঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। ওই বাড়িসহ আশপাশের ১৭টি বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

আজ (২৩ সেপ্টিম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ওই বাড়িটিতে প্রবেশ করে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তবে তল্লাশি শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সন্দেহে থাকা বাড়িটির মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীন। জয়নাল আবেদীনের দু’ছেলেসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- ফরিদ উদ্দিন রুমি (২৭), ফরিদের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও আরেক ছেলে জামাল উদ্দিন রফিক (২৩)।

উল্লেখ্য, আজ ভোর থেকেই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও বাড়িটিতে অভিযান শুরু

আপডেট টাইম : ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯