ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ আরিফুল ও গউছের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দিরাই শহরের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছসহ সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত।
বুধবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত অভিযোগ আমলে নিয়ে মামলা সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে প্রেরণের আদেশ দেন এবং আসামি আরিফুল হক ও জিকে গৌছ’র পক্ষে অভিযোগ আমলে না নেওয়ার আবেদন আদালত না মঞ্জুর করেন।
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করে।
সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএএস কিবরিয়া হত্যা মামলা এবং সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার আসামি হলেও উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ আরিফুল ও গউছের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭