ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

এরশাদের মামলার রায় হয়নি, নথি প্রধান বিচারপতি কাছে

দুই যুগ আগে ব্যুরো আমলে করা দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের করা আপিলের ফের রায় ঘোষণা করেনি হাইকোর্ট।
রায় ঘোষণার আগে মামলার নথিপত্র দেখে আদালত বলেন, এরশাদের আপিল ছাড়াও সরকারের আরো দুটি আপিল এই মামলায় বিচারাধীন রয়েছে মর্মে দেখা যাচ্ছে। ওই দুটি আপিলে সরকার এরশাদের সাজা বৃদ্ধির আবেদন জানিয়েছে।
এ অবস্থায় নিম্ন আদালতের সাজার রায় বাতিলের জন্য এরশাদ যে আবেদন করেছেন শুধু সেটির ওপর রায় ঘোষণা করলে তা যুক্তি সঙ্গত হবে না। অতএব ন্যায় বিচারের স্বার্থে তিনটি আপিলের ওপর এক সঙ্গে শুনানি করে রায় দেয়াটা হবে যুক্তিযুক্ত।  এই বিবেচনায় তিনটি আপিলের ওপর প্রয়োজনীয় আদেশের জন্য মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হল।
বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এ সময় এরশাদের পক্ষে শেখ সিরাজুল ইসলাম ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।
খুরশিদ আলম খান বলেন, প্রধান বিচারপতি এখন যে বেঞ্চে আপিল শুনানির জন্য পাঠাবেন, সেখানেই এ তিন আপিলের ওপর এক সঙ্গে শুনানি হবে।
প্রসঙ্গত রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করে। মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিলো। ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি নিম্ন আদালত ওই মামলায় এরশাদকে তিন বছরের সাজা দেয়। এই সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন এরশাদ। আপিলটি দুই যুগ ধরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। দুদক এই মামলায় পক্ষভুক্ত হয়ে দ্রুত শুনানির জন্য আবেদন জানায়। এরপর ওই আপিলেল ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

এরশাদের মামলার রায় হয়নি, নথি প্রধান বিচারপতি কাছে

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭