ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি রোগী ৩৬০ জন

সারা দেশে  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৬০ জন। এর মধ্যে রাজধানীতে নতুন ভর্তি হয়েছেন ১০২ জন। অন্যদিকে, ঢাকার বাইরে একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫৮ জন। আগের দিনও একই সংখ্যা ছিল। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৭ হাজার ২৬৩ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ৩২৩ জন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে ৯৮ ভাগ রোগীই ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল  রুম সূত্র মতে,  বর্তমানে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে ১ হাজার ৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন।  সব মিলিয়ে সারা দেশে মোট ভর্তি রয়েছেন ১ হাজার ৭০৯ জন।  ডেঙ্গু জ্বরে  এ পর্যন্ত ২৩১ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তা পর্যালোচনা করার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি এরমধ্যে ১৩৬ জনের মৃত্যু পর্যালোচনা করে  ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে বলে নিশ্চিত করেছে। পর্যালোচনা এখনও অব্যাহত রয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। তবে সেগুলো এখনও সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, মৃতের সংখ্যা আরো বেশি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি রোগী ৩৬০ জন

আপডেট টাইম : ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯