ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হিল্লা বিয়ে বনাম নারীর অপমান

হিল্লে বিয়ে মুসলিম ধর্মের একটি অন্যতম বিষয়। যদিও এ নিয়মটি বাংলাদেশ মুসলিম পারিবারিক আইনে কার্যকর নেই। কিন্তু নিজেকে সত্যিকার অর্থে মুসলিম বলে দাবি করলে হিল্লে বিয়ে অস্বীকার করার কোন উপায় নেই।

বর-কনের মধ্যে তালাক হলে, অবশ্যি এভাবে না বলে বর তার বউকে তালাক দিলে, কেননা ইসলাম ধর্ম পুরুষকেই তালাক প্রদানের একচ্ছত্র অধিকার দিয়েছে, পরবর্তী সময়ে আবার এই বউকে নিয়ে সংসার করতে চাইলে অন্য এক পুরুষের সাথে বউটিকে বিয়ে দেয়ার পর তালাক হলে তবেই আগের বর তার বউকে পুনরায় বিয়ে করার মাধ্যমে বৈধ বউ হিসেবে ফিরে পেয়ে সংসার করতে পারবে।

বিষয়টিকে নারীরা অপমানজনক মনে করে। অপমানজনক মনে করে উল্লেখিত বরটিও। অপমানজনক মনে করে যে কোন মানবতাবাদী পুরুষও। বোধকরি সেজন্যেই হিল্লে বিয়েটি বাদ দিয়ে সরাসরি তালাকপ্রাপ্ত বউকে পুনর্বার বিয়ে করার মাধ্যমে সংসার করার সুযোগ পায় বরটি বাংলাদেশের আইনি ব্যবস্থায়।

তবে আমি অন্যরকম করে ভাবতে চাই। হিল্লে বিয়েটি ঝামেলাপূর্ণ হবার কারণে বাদ হতে পারে, অপমানজনক মনে করার কারণে নয়।

বিষয়টি এবার বিপরীত দৃষ্টিকোণ থেকে দেখি———

”ধরে নিলাম নারীর একচ্ছত্র অধিকার রয়েছে তালাক দেবার। নারী যদি তার বিবাহিত পুরুষটিকে তালাক দেয় এবং পরবর্তী সময়ে আবার ঐ পুরুষটিকে নিয়েই সংসার করতে চায় তাহলে উক্ত পুরুষকে অন্য কোন নারীর সাথে বিয়ে দিয়ে, নির্দিষ্ট সময় পর এই নারী পুরুষটিকে তালাক দিলে পূর্বোক্ত নারী তার পুরুষটিকে পুনর্বার বিয়ে করে সংসার করতে পারবে।”

ঠিক তখনো কিন্তু নারী এটাই ভাবতো যে, নারীকে অপমান করার জন্যেই এ ব্যবস্থা অথবা ভাবতো পুরুষটিকে অন্য নারীর সাথে সহবাসের এক চমৎকার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে।

দুটি ব্যবস্থাতেই নারী অপমানিত বোধ করে অথবা অধিকারহীন মনে করে নিজকে।

প্রচলিত মুসলিম হিল্লে বিয়ে ব্যবস্থায় নারী এভাবে ভাবতে পারে না যে হিল্লে বিয়ের মাধ্যমে তাকে আরেকটি পুরুষের স্বাদ পাবার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। অথচ ভাবতে পারতো। যেহেতু প্রচলিত হিল্লে বিয়ে ব্যবস্থায় নারী নিজেকে অপমানিত এবং অধিকার বঞ্চিত ভাবছে, তাহলে তো অবধারিতভাবেই বিপরীত ব্যবস্থায় নিজকে ভাগ্যবান ভাবার অবকাশ রয়েছে, তা সত্ত্বেও নারী তা ভাবতে পারছে না। কেন?

আসলে বিপরীত ব্যবস্থাটি নারীর দ্বিতীয় স্বাদ অর্থাৎ লাভ অথবা পুরুষটিকে তিরস্কার করা হলো এ হিসেবে ভাবতে পারবে না (যেমন করে প্রচলিত ব্যবস্থায় ভেবে নেয়া হয় পুরুষ তালাক দিয়ে ভুল করলো আবার সে ভুলের তিরস্কার হিসেবে নারীটিই প্রায়শ্চিত্ত করলো) কেন তার কারণ নারীকে তার শরীরকে কেবলই লুকোতে বলেছে ধর্ম, সমাজ এমনকি আইনও (ধর্ষণের সঙ্গা পড়লে বোঝা যায়)। নারীকে অবদমনের জন্যে উৎসাহিত করা হয়েছে ক্রমাগত।

নারীর জৈবিক চাহিদা এবং চাহিদা পূরণের বিষয়টিকে লজ্জার, বেহায়াপনার- এমনভাবে মগজে প্রতিস্থাপিত করে দেয়া হয়েছে। নারীকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা হয়েছে। শিক্ষাহীন করে রাখা হয়েছে। মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবার সবকটা পথ রুদ্ধ করে রাখা হয়েছে।

নারীকে ভাবতে শেখানো হয়েছে- তুমি শুধু নারী, অন্য যে কোন প্রাণীর থেকে সামান্য বেশী, তোমার অধিকার কম, তোমার জৈবিক চাহিদা পুরুষের জন্যে উপাদেয়-প্রয়োজনীয়, কিন্তু তোমার নিজের জন্যে লজ্জার। ঠিক এ কারণেই, নারীর এই আর্থ-সামাজিক অবস্থার কারণেই নারী প্রচলিত হিল্লে বিয়েটিকে লাভের না ভেবে অপমানের মনে করে। আর আমি নিশ্চিত বিপরীত ব্যবস্থায় পুরুষ হিল্লে বিয়েতে পুলক অনুভব করতো, অপমানজনক মনে করা তো দূরের কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হিল্লা বিয়ে বনাম নারীর অপমান

আপডেট টাইম : ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬