ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি : শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা বার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া বার্তায় ট্রাম্প বলেন,  আমি আপনার দেশের এই মহান ঐতিহ্য উদযাপনে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের

রয়েছে একই মূল্যবোধ, এবং রয়েছে নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকার।  আমি আমাদের দু’দেশের শানিত এবং সমৃদ্ধি অব্যাহত থাকার আশা প্রকাশ করি।  এই গুরুত্বপূর্ণ দিবসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

রাষ্ট্রপতিকে পাঠানো বার্তায় ট্রাম্প বলেন, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিতবোধ করছি। বিগত চার দশকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর হয়েছে।  গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার।  আমি দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি : শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প

আপডেট টাইম : ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭