ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজয়ী আন্ডারওয়াটার ড্রোন নির্মাতাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’ রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল খাল খনন শেষে ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি মুদি দোকানে কিউআর কোডে পেমেন্ট, ধারণা নেই সাধারণ মানুষের প্রিমিয়ার ব্যাংকের সাবেক ডিএমডির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় ও দুদকে অভিযোগ

ফুলপুরে অপহৃত শিশু উদ্ধার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে অপহরণ হওয়া আকিবুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আকিবুল স্থানীয় উদয়ন কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে তাকে উদ্ধার করে থানা পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই স্কুলছাত্রকে একটি অপহরণকারী চক্র মোটরসাইকেলে করে শেরপুরের দিকে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আকিবুলের বাবা ব্যবসায়ী এনামুল হকের কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

এ সময় তিনি তাদের ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে ফুলপুর থানায় অবহিত করেন। বিষয়টি জানার পর তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। এক পর্যায়ে অপহরণকারীরা শিশু আকিবুলকে সন্ধ্যা সাড়ে আটটার দিকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ভাইটকান্দি মোড়ে রেখে যায়।

পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে ফুলপুর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী আন্ডারওয়াটার ড্রোন নির্মাতাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

ফুলপুরে অপহৃত শিশু উদ্ধার

আপডেট টাইম : ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯