ফেসবুক কোনো ‘ঘণ্টার’ জন্য বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, বিভ্রান্তি দূর করতে দৃঢ়তার সঙ্গে সুস্পষ্টভাবে বলতে চাই, মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেসবুক বন্ধ করার প্রশ্নই উঠে না। বিষয়টি বিবেচিতও হয়নি। সরকার এমন কিছু করবে না, যা ডিজিটাল বাংলাদেশের মূল চেতনাকে কোনোভাবে আঘাত করে বা আহত করে। মধ্যরাতে ফেসবুক বন্ধ করতে মন্ত্রিপরিষদ বিভাগের চাওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে গতকাল সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি ফিচার ব্যবহার করাসহ সচেতনতা বাড়াতে কাজ করার তাগিদ দেন তিনি। দেশের তরুণদের ‘মঙ্গলের স্বার্থে’ মধ্যরাত থেকে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখা যায় কি না, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি টেলিযোগাযোগ বিভাগে চিঠি আসে। ছাত্রছাত্রীরা ফেসবুকে অনেক সময় নষ্ট করে, ফলে রাতে তাদের ঠিকমতো ঘুম হয় না। সেজন্য জাতির ক্ষতি হচ্ছে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়। টেলিযোগাযোগ বিভাগ বিটিআরসির কাছে মতামত জানতে চাইলে বিটিআরসি জানায়, কারিগরি সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট বয়সীদের কারণে শুধু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনো সময় ফেসবুক বন্ধ করা সম্ভবপর নয়। শিগগিরই মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত বাংলাদেশে ফেসবুক বন্ধ হতে পারে-এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই সরকারের তীব্র সমালোচনা করে। সোমবার দুপুরে টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, ‘ফেসবুক নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য সাংবাদিকদের ডেকেছি। আমাদের কাছে কারিগরি মতামত চাওয়া হয়েছিল। আমরা এ বিষয়ে ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছি। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়।’ মধ্যরাতে ফেসবুক ছয় ঘণ্টা বন্ধ থাকবে-এ ধরনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হওয়ারও সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যে সংবাদ দেখেছি তাতে আমরা কিছুটা আহত হয়েছি এ কারণে যে, কোথাও লেখা নেই যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ রকম একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু এর ভিত্তিতে অনেক আলোচনা-সমালোচনা, ভবিষ্যদ্বাণী অনেক কিছু হয়েছে। ফেসবুকে যেসব মন্তব্য, প্রতি মন্তব্য ও স্ট্যাটাস দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। ফেসবুক বন্ধ করা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবেন না। আশা করি, এ নিয়ে সবার সংশয় দূর হবে। ফেসবুক সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তারানা হালিম বলেন, এসব বিষয়ে যেন বিভ্রান্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে তিলও যেখানে নেই সেখানে তাল হয়ে গেছে। ভবিষ্যতে এ ইস্যু নিয়ে নিউজ করার আগে সাংবাদিকদের তার সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকরা শঙ্কা ব্যক্ত করেছিলেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা বলেছিলেন, কোমলমতি শিশুরা রাতের বেলা ফেসবুকে থাকে; এজন্য লেখাপড়ার ক্ষতি হচ্ছে। পরবর্তী সময় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের কাছে মন্তব্যসহ একটি প্রতিবেদন চাওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সুস্পষ্টভাবে মৌখিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়ে দিয়েছে, বিটিআরসিকেও জানানো হয়েছে, কোনো ঘণ্টার জন্য ফেসবুক বন্ধ হচ্ছে না। বন্ধ করা সমীচীন হবে না। এতে মানুষ বিরক্ত হবে, এটি একটি কারণ। ফেসবুক বন্ধ না করার দ্বিতীয় কারণ হিসেবে তারানা হালিম বলেছেন, বাংলাদেশে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই ব্যবহূত হচ্ছে না, সাধারণ জনগণ বিশেষ করে নারীরা অনলাইনে ব্যবসা করে অর্থ উপাজন করছে। আমাদের দেশে যখন দিন অন্য দেশে রাত, অন্য দেশে যখন রাত আমাদের দেশে দিন। এ সময়ের পার্থক্যের কারণে অনেক ব্যবসায়ী আছেন যাদের রাতে ফেসবুক ব্যবহার করতে হয়। আমাদের তরুণ উদ্যোক্তারা আছেন, ই-কমার্স ব্যবহার করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তারানা জানান, বাংলাদেশে বর্তমানে আড়াই কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
ফেসবুক বন্ধের প্রশ্নই ওঠে না: প্রতিমন্ত্রী তারানা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
- 941
Tag :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ



























