ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

পৃথিবীর সকল মাকে খালেদার শুভেচ্ছা

বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশ্ব মা দিবস উপলক্ষে শনিবার বিকেলে গণমাধ্যমে দেয়া এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।<br< a=””> />  <br /> বাণীতে খালেদা জিয়া বলেন, জন্মদাত্রী মাকে ঘিরেই আবর্তিত হয় পরিবারের সব কার্যক্রম। আবহমান কাল ধরেই এই অমোঘ ধারা চলে আসছে। নম্রতা, বিনয়, সৌজন্য,

হচ্ছে মায়ের চিরকালীন বৈশিষ্ট্য। সন্তানদের সুশৃঙ্খল, শিষ্ট ও সর্বক্ষেত্রে যোগ্য হয়ে গড়ে ওঠার পেছনে থাকে একমাত্র মায়েদের অক্লান্ত অবদান।

তিনি বলেন, রাষ্ট্রের গণতান্তিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একমাত্র হাতিয়ারই হচ্ছে স্বশিক্ষিত মায়েদের ভূমিকা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দায়িত্বশীল ও শিক্ষায় আলোকিত মায়েদের সুসন্তানরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করবে এবং জাতীয় উন্নয়নকে করবে বেগবান।

বিএনপির চেয়ারপারসন বলেন, আজকের দিনে আমার প্রত্যাশা, সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন, যাতে জাতির আগামী ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়।

বিশ্ব মা দিবস উপলক্ষে অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

পৃথিবীর সকল মাকে খালেদার শুভেচ্ছা

আপডেট টাইম : ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬