ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বাংলাদেশে ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত

গত তিন দিনে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৯ লাখ ভুয়া অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশ সরকার অনুরোধের পরই ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে। ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকার এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের একটি সূত্র বলেছে, দেশে অন্তত ৩ কোটি ফেসবুক ব্যবহারকারী সক্রিয়। আর সরকারের মতে, এদের অন্তত তিন শতাংশ হলো ভুয়া। সরকারের আশঙ্কা, যারা এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের নেপথ্যে রয়েছে তারা জঙ্গিবাদের সঙ্গে স¤পৃক্ত ও সরকার বিরোধী কাজে জড়িত। ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অভিযোগ জানিয়েছে। এ নিয়ে পদক্ষেপ নিতে ফেসবুককে অনুরোধ জানানো হয়।
ফেসবুক এক বার্তায় বলেছে, নিরাপত্তা উদ্বেগের কারণে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশই শীর্ষে। তবে এই পদক্ষেপের ফলে প্রকৃত অ্যাকাউন্টগুলোও স্থগিত হয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে ফেসবুক বলেছে, একটি যাচাইবাছাই প্রক্রিয়া শেষে মানুষজন তাদের অ্যাকাউন্ট ফেরত পেতে পারে।
বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ধর্মের ভিত্তিতে মানুষকে উত্তেজিত করার কাজে ফেসবুক ব্যবহৃত হচ্ছে। এ ধরণের ভুয়া অ্যাকাউন্টের নেপথ্যের লোকজন জঙ্গিবাদেও জড়িত বলে শোনা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এ ধরণের ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্যান্য বহু রাজনীতিকের মানহানি করা হচ্ছে। তিনি বলেন, এ বিষয়গুলো সরকারের নজরে এলে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়। তখনই ভুয়া অ্যাকাউন্ট বন্ধের অনুরোধ জানানো হয় ফেসবুককে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বাংলাদেশে ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭